Breaking News

কবি মাসুদা সুলতানা রুমীর কবিতা সমূহ

                    খুকু মনির সালাত
                            মাসুদা সুলতানা


পাখির কাকলিতে ভেঙ্গে যায় ঘুম
অরুণিমা ভালো বেসে দেয় চোখে চুম ।।
খুকু মনি উঠে পড়,শুয়ে থেকো না
নামাযের ওয়াক্ত যায় তা কি দেখো না?




ঝটপট খুকু মনি এইবার ওঠে
দাত মেজে তাড়াতাড়ি অজুতে ছোটে।
আল্লাহু আকবার বুকে বাধে হাত
দাড়িয়েছে আমাতুল্লাহ ফজর সালাত।


রুকুতে ঝুকিয়ে মাথা আবার দাড়ায় 
সেজদায় লুটিয়ে পড়ে নিজেকে হারায়।
আবার দাড়ায় খুকু এমনি ধারা
খুশু খুজু রুকু সেজদায় সালাত হয় সারা।


দুদিকে সালাম দিয়ে ,কচি দুটি হাত 
মেলে ধরে প্রভু শানে করে মোনাজাত ।
গোলাপ কুড়ির মতো ঠোট দুটি নাড়ে
সেই কথা চুপি চুপি বরে বারে বারে।
দুনিয়া ও আখেরাতে সহায় থেক
তোমার ইবাদতে মগ্ন রেখ।





                     আসল পরিচয়
                              মাসুদা সুলতানা রুমী

                   আমার এ নাম যত কাব্যিক হোক
                       কি মূল্য আছে তার
                     যদি না পারি পার হতে
                      সেই অনন্ত পারাবার?

কর্মের খ্যাতিতে আমার এ নাম
যদি না নন্দিত হয়
নামের ফানুসে ঘুচবে কি আমার
গ্লানীময় পরজয়?
অন্তরে আমার জাগে সর্বদা
অদৃশ্য এক ভয়
আমার নামের সুদৃশ্য মোড়কে
কোন অবুঝ প্রতায়িত যদি হয়।
                    এ নাম তো নশ্বর পৃথিবীর দেওয়া
                     পৃথিবীতেই ছেড়ে যাব একদিন
                    সবাই ভুলে যাবে,বিশ্ব সংসার থেকে
                     এ নাম হয়ে যাবে বিলীন।

আমার এ নাম শুধুই কি নাম
এর মাঝে জড়িয়ে আছি যে আমি
এই নামেই তো ডাকবেন আমার
সেই না দেখা বিশ্ব স্বামী
তাই প্রার্থনা নামটি যেন
তাবত কালিমা মুক্ত হয়
নামের মাঝেই পাই যেন
আমার আসল পরিচয়।